অটোস্টিন ৫০ ডব্লিউ ডি জি

 

অটোস্টিন


অটোস্টিন®️ ৫০ ডব্লিউ ডি জি কি ?

অটোস্টিন®️ ৫০ ডব্লিউ ডি জি একটি প্রতিষেধক গুণসম্পন্ন অন্তর্বাহী ছত্রাকনাশক। এর প্রতি কেজিতে ৫০০ গ্রাম সক্রিয় উপাদান ‘কার্বেনডাজিম’ রয়েছে।

অটোস্টিন®️ ৫০ ডব্লিউ ডি জি কেন ব্যবহার করবেন ?

-অটোস্টিন®️ ৫০ ডব্লিউ ডি জি একটি অন্তর্বাহী ছত্রাকনাশক বিধায় গাছের শিকড় ও সবুজ অংশ দ্বারা শোষিত হয়ে কোষ রসের মাধ্যমে সমস্ত অংশে ছড়িয়ে পড়ে। বিভিন্ন ফসলের ছত্রাক জনিত রোগ কার্যকরভাবে দমন করে এবং গাছে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে।

-অটোস্টিন®️ ৫০ ডব্লিউ ডি জি ছত্রাক আক্রমণের পূর্বে প্রয়োগ করলে এর প্রতিরোধ প্রক্রিয়ার মাধ্যমে রোগ জীবাণুর অংকুরোদ্গম বাধাপ্রাপ্ত হয় এবং ঐ গাছে রোগের আক্রমণ রোধ করে। ফসলে আক্রমণের পরে প্রয়োগ করলে অন্তর্বাহী ক্রিয়ার মাধ্যমে রোগের বিস্তার বন্ধ করে।

বীজ শোধন: প্রতি কেজি বীজের জন্য ২-৩ গ্রাম অটোস্টিন®️ ৫০ ডব্লিউ ডি জি অল্প পরিমাণ পানিতে মিশিয়ে বীজের সাথে ভালভাবে মিশাতে হবে।

রেজিস্ট্রেশন নং: এপি-৪৬০৬।
প্যাক সাইজ: ৫০০ গ্রাম, ১০০ গ্রাম, ৫০ গ্রাম এবং ২৫ গ্রাম।

প্রয়োগমাত্রা :
ফসলরোগের নামঅনুমোদিত মাত্রাএকর প্রতি৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে)
মিষ্টি কুমড়াপাউডারি মিলডিউ২ গ্রাম/ লিটার পানি৪০০ গ্রাম২০ গ্রাম
 আমএনথ্রাকনোজ২ গ্রাম/ লিটার পানিপ্রতি ১০ লিটার পানিতে ২০ গ্রাম হারে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালভাবে স্প্রে করুন
চাব্ল্যাক রট, ডাই-ব্যাক১ কেজি/ হেক্টর৪০০ গ্রাম২০ গ্রাম
সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লি­খিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url