ট্রেসার ৪৫ এস সি


ট্রেসার

ট্রেসার* ৪৫ এস সি কি ?

ট্রেসার* ৪৫ এস সি একটি স্পর্শক ও গলাধঃকরণ ক্রিয়াসম্পন্ন নেচারালাইট (Naturalyte) নামক নতুন শ্রেণীর জৈব কীটনাশক (Biological Insecticide) যা বিশেষ ধরনের ব্যাকটেরিয়ার ফারমেন্টেশনের মাধ্যমে উৎপন্ন হয়। এর প্রতি লিটারে ৪৫০ গ্রাম সক্রিয় উপাদান ‘স্পিনোসাড্ (Spinosad) বিদ্যমান। ট্রেসার* ৪৫ এস সি করতেভা এগরোসাইন্স এল.এল.সি, ইউ.এস.এ-এর স্বত্বাধিকারভুক্ত প্রোডাক্ট যা ৭০ টিরও বেশি দেশে অনুমোদিত।

ট্রেসার* ৪৫ এস সি কেন ব্যবহার করবেন ?

-ট্রেসার* ৪৫ এস সি লেপিডোপটেরা (Lepidoptera), ডিপটেরা (Diptera), থাইসানোপটেরা (Thysanoptera), কোলিওপটেরা (Coleoptera), অর্থোপটেরা (Orthoptera) ও হাইমেনোপটেরা (Hymenoptera) বর্গের পোকার উপর বিশেষ কার্যকরী।

-ট্রেসার* ৪৫ এস সি উপকারী পোকা যেমন, লেডি বার্ড বিটল, মাকড়সা ও পরভোজী পোকা ইত্যাদির জন্য নিরাপদ এবং ইহা আই.পি.এম বান্ধব।

-অন্যান্য কীটনাশকের প্রতি প্রতিরোধ (Resistance) ক্ষমতা গড়ে উঠেছে এমন সমস্ত পোকামাকড় দমন করার জন্য ট্রেসার* ৪৫ এস সি খুবই কার্যকরী।

-ট্রেসার* ৪৫ এস সি আমেরিকায় ‘গ্রিন কেমিস্ট্রি চ্যালেঞ্জ এওয়ার্ড প্রাপ্ত’ প্রোডাক্ট।

-ট্রেসার* ৪৫ এস সি জৈবিক খামার ব্যবস্থাপনায় (Organic Farming) উৎপাদিত ফসলে ব্যবহারের জন্য অনুমোদিত।

রেজিস্ট্রেশন নং: এপি-১৩৩৫।

প্যাক সাইজ : ৭৫ মিলি, ২৫ মিলি এবং ৭ মিলি।

প্রয়োগমাত্রা:
ফসলপোকার নামঅনুমোদিত মাত্রাএকর প্রতি৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে)
বেগুনডগা ও ফলছিদ্রকারী পোকা ০.৪ মিলি / লি ৮০ মিলি ৪ মিলি
 তুলা বোলওয়ার্ম ১৭৫ মিলি / হে৭০ মিলি ৩.৫ মিলি
  চা  থ্রিপস ১৭৫ মিলি / হে৮০ মিলি ৪ মিলি
সাবধানতা: ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লি­খিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url