লিভিনা ১৮ ডব্লিউ পি ( Livina 18 WP )


 

লিভিনা

লিভিনা ™ ১৮ ডব্লিউ পি কি?

লিভিনা ™ ১৮ ডব্লিউ পি ধানের আগাছা দমনে সুনির্দিষ্ট (সিলেক্টিভ) সিস্টেমিক আগাছানাশক। এর প্রতি কেজিতে ১৪০ গ্রাম এসিটোক্লোর ও ৪০ গ্রাম বেনসালফিউরন মিথাইল এর সক্রিয় উপাদান রয়েছে।

লিভিনা ™ ১৮ ডব্লিউ পি কিভাবে কাজ করে?

লিভিনা ™ ১৮ ডব্লিউ পি আগাছা জন্মানোর পূর্বে (Pre-emergence) এবং আগাছা জন্মানোর পরে (Post-emergence) উভয় সময়ে ব্যবহার করা যায়। ইহা স্প্রে করার ফলে আগাছার মূল, কান্ড ও কচিপাতা দ্বারা শোষিত হয়ে জাইলেম ও ফ্লোরেম এর মাধ্যমে সমস্ত আগাছার দেহে ছড়িয়ে পড়ে এবং সহজেই আগাছাকে দমন করে।

ব্যবহারবিধি:

ধানের চারা রোপণের ৫-১০ দিন পর ক্ষেতে জমে থাকা ১-২ ইঞ্চি পানিতে ভালভাবে লিভিনা™ ১৮ ডব্লিউ পি স্প্রে করুন। ইহা ব্যবহারের পর জমিতে পরিমাণ মত পানি ৫-৭ দিন পর্যন্ত আটকে রাখুন ।

ভাল ফলাফলের জন্য নিম্নলিখিত বিষয়গুলো অনুসরণ করতে হবে:

-জমিতে সেচ দেওয়ার সময়/ চলমান পানিতে লিভিনা স্প্রে করা যাবেনা।

-ভাল ফলাফলের জন্য ফ্লাডজেন্ট নজল (Flood Jet Nozzle) ব্যবহার করতে হবে।

-স্প্রে করার পূর্বে পরিষ্কার পানি দিয়ে ট্যাংক এবং নজল ভালভাবে পরিষ্কার করতে হবে।

রেজিস্ট্রেশন নং: এপি-৬০৯৪।

প্যাক সাইজ: ১০০ গ্রাম।

প্রয়োগমাত্রা :


ফসলআগাছার নামঅনুমোদিত মাত্রাএকর প্রতি৫ শতক জমির জন্য ( ১০ লিটার পানিতে)
ধানশ্যামা, পানিকচু, চেচড়া, হলদে মুথা৭৫০ গ্রাম / হেক্টর৩০০ গ্রাম১৫ গ্রাম
সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লি­খিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।


যোগাযোগ

মেসার্স করতোয়া ট্রেডার্স

আনুমোদিত বিএডিসি ডিলার 
রুহিয়া বাজার , ঠাকুরগাঁও 

মোবাইল

01712218270
01714097311
01786802811
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url