পানিডা ৩৩ ইসি ( Panida 33 EC )

 

পানিডা

পানিডা ® ৩৩ ইসি কি ?

পানিডা ® ৩৩ ইসি বিভিন্ন ফসলের আগাছা দমনে একটি কার্যকরী নির্বাচিত (Selective) আগাছানাশক যা আগাছা জন্মানোর পূর্বেই জমিতে প্রয়োগ করা হয়। এর প্রতি লিটারে ৩৩০ গ্রাম সক্রিয় উপাদান ‘পেন্ডিমেথালিন’ রয়েছে।

পানিডা ®️ ৩৩ ইসি কিভাবে কাজ করে ?

-আগাছা জন্মানোর আগে (Pre-emergence) মাটিতে স্প্রে করা হলে আগাছার বীজ অংকুরোদগম হওয়ার সময় মূল ও কচিপাতা দ্বারা শোষিত হয়ে আগাছার কোষ বিভাজন (Cell Division) এবং কোষ দীর্ঘায়তকরণে (Cell Elongation) বাধার সৃষ্টি করে। ফলে অংকুরোদগমের সময় সদ্য গজানো আগাছা মারা যায়।

-সঠিক মাত্রায় এবং সঠিক পদ্ধতিতে জমিতে স্প্রে করতে হবে। ভাল ফলাফলের জন্য জমিতে পর্যাপ্ত পরিমাণ আর্দ্রতা থাকতে হবে।

ব্যবহারবিধি:

আলু: আলুর বীজ লাগানোর ০-৪ দিনের মধ্যে পানিডা জমিতে স্প্রে করতে হবে এবং ইহা জমিতে স্প্রে করার পরে হালকা সেচ দিলে এর কার্যকারিতা বৃদ্ধি পাবে।
পেঁয়াজ ও রসুন: পেঁয়াজ/ রসুন এর বীজ লাগানোর ০-৩ দিনের মধ্যে পানিডা জমিতে স্প্রে করতে হবে এবং ইহা জমিতে স্প্রে করার পরে হালকা সেচ দিলে এর কার্যকারিতা বৃদ্ধি পাবে।

*তামাকের সাকার অপসারণে ব্যবহার করা যেতে পারে।

বিশেষ নির্দেশনা:

-পানিডা ®️ ৩৩ ইসি সঠিক মাত্রায় এবং সঠিক পদ্ধতিতে জমিতে স্প্রে করতে হবে।

-জমিকে ভালভাবে প্রস্তুত করতে হবে। শস্যের অবশিষ্টাংশ বা মাটির ঢেলা যথা সম্ভব ছোট করতে হবে। জমি সমতল হলে ভাল ফল পাওয়া যাবে।

-জমিতে এমনভাবে আগাছানাশক স্প্রে করতে হবে যাতে জমির উপর সঠিকভাবে আগাছানাশকের একটি স্তর সৃষ্টি হয়।

-ভাল ফলাফলের জন্য জমিতে পর্যাপ্ত পরিমাণ আর্দ্রতা থাকতে হবে।

-স্প্রে করার পর হালকা সেচ দিলে এর কার্যকারিতা বৃদ্ধি পাবে বা বৃষ্টির পরেও স্প্রে করা যাবে।

রেজিস্ট্রেশন নং: এপি-৯৪১।

প্যাক সাইজ: ৪০০ মিলি, ১০০ মিলি এবং ৫০ মিলি।

প্রয়োগমাত্রা :

ফসলআগাছার

নাম

অনুমোদিত

মাত্রা

একর

প্রতি

৫ শতক জমির জন্য
আলুআগাছা২ লিটার / হেক্টর৮০০ মিলি৪০ মিলি (২০ লিটার পানিতে)
পেঁয়াজ,রসুনআগাছা২ লিটার / হেক্টর৮০০ মিলি৪০ মিলি (২০ লিটার পানিতে)
ধানআগাছা২.৫ লিটার /হেক্টর১ লিটার৫০ মিলি (১০ লিটার পানিতে)
সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লি­খিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।


যোগাযোগ

মেসার্স করতোয়া ট্রেডার্স 

আনুমোদিত বিএডিসি ডিলার 
রুহিয়া বাজার , ঠাকুরগাঁও 

মোবাইল

01712218270
01714097311
01786802811
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url